দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৭ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের প্রথম ম্যাচ ৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে। কেপটাউনে হবে ম্যাচটি। এর মধ্য দিয়ে ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের দুই দলের আবারও মুখোমুখি হওয়ার ঘটনা ঘটবে।
আগামী ৭ অক্টোবর শুরু হবে গ্রুপ পর্ব। ১২টি নিশ্চিত দলকে ছয়টি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও বাছাইপর্বের দল ‘এ’। ‘বি’ গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ ও বাছাইপর্বের দল ‘বি’।
৯ অক্টোবর কেপটাউনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা। একই দিন বুলাওয়েতে বাছাইপর্বের দল ‘এ’র মুখোমুখি হবে স্বাগতিক জিম্বাবুয়ে। ১০ অক্টোবর জোহানেসবার্গে হবে ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচ।
বিশ্বকাপে মোট ১৪টি দল অংশ নেবে। স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি জায়গা পেয়েছে। এ ছাড়া ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পুরুষদের একদিনের দলীয় র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ পেয়েছে।
বাকি চারটি দল নির্ধারিত হবে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে। বাছাইপর্বের শীর্ষ দল সরাসরি গ্রুপ পর্বে জায়গা পাবে। বাকি তিন দল গ্রুপ পর্বের একটি জায়গার জন্য সুপার সিরিজে খেলবে।
দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল সুপার ৭ পর্বে উঠবে। দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে তুলনামূলকভাবে ভালো দলটি সপ্তম দল হিসেবে সুপার ৭ পর্বে জায়গা পাবে।
এবারের বিশ্বকাপে মোট ১২টি মাঠে ম্যাচ অনুষ্ঠিত হবে। নামিবিয়ার উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে সুপার সিরিজের তিনটি ম্যাচ ও গ্রুপ পর্বের তিনটি ম্যাচ হবে। জিম্বাবুয়ের তিনটি এবং দক্ষিণ আফ্রিকার আটটি মাঠে হবে বাকি ম্যাচগুলো।
জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলসের মোসি-ওয়া-তুনিয়া স্টেডিয়ামের পাশাপাশি হারারে ও বুলাওয়েতে ম্যাচ হবে। দক্ষিণ আফ্রিকার কেপটাউন, পার্ল, জোহানেসবার্গ, তশভানে, ব্লুমফন্টেইন, ডারবান, কুগম্পো সিটি ও গকেবেরহায় অনুষ্ঠিত হবে ম্যাচ।
সূচি প্রকাশ ও টিকিটের জন্য আবেদনপর্ব শুরুকে ২০২৭ বিশ্বকাপের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ। তার ভাষ্য, সাশ্রয়ী মূল্যের টিকিটের মাধ্যমে যত বেশি সম্ভব দর্শকের জন্য বিশ্বকাপকে সহজলভ্য করার লক্ষ্য রয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে জয় শাহ বলেন, ‘সূচি প্রকাশ এবং টিকিটের আবেদনপর্ব শুরু বিশ্বকাপের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক। তিন দেশে ক্রিকেটের এই অসাধারণ আয়োজনের আরও কাছে নিয়ে যাবে এটি। যত বেশি সম্ভব দর্শকের কাছে বিশ্বকাপ পৌঁছে দিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রতিশ্রুতিবদ্ধ। সাশ্রয়ী টিকিটের পাশাপাশি পরিবার, তরুণ ও স্থানীয় সম্প্রদায়কে মাঠের খেলার আরও কাছে নিয়ে যাওয়ার সুযোগ রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া বিশ্বের সেরা দলগুলোর জন্য অসাধারণ একটি মঞ্চ তৈরি করবে। ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা, অসাধারণ গন্তব্য ও উষ্ণ আতিথেয়তার সমন্বয়ে এই আয়োজন স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের স্বাগত জানাতে এবং ফাইনালের পরও দীর্ঘদিন মনে রাখার মতো স্মৃতি তৈরির অপেক্ষায় আছি।’
বিশ্বকাপের পূর্ণ সূচি
সুপার সিরিজ
২ অক্টোবর ২০২৭, শনিবার: বাছাইপর্বের দল ১ বনাম বাছাইপর্বের দল ৩, উইন্ডহোক
৪ অক্টোবর ২০২৭, সোমবার: বাছাইপর্বের দল ১ বনাম বাছাইপর্বের দল ২, উইন্ডহোক
৬ অক্টোবর ২০২৭, বুধবার: বাছাইপর্বের দল ২ বনাম বাছাইপর্বের দল ৩, উইন্ডহোক
গ্রুপ পর্ব
৭ অক্টোবর: ভারত বনাম অস্ট্রেলিয়া, কেপটাউন
৮ অক্টোবর: পাকিস্তান বনাম আফগানিস্তান, তশভানে
৮ অক্টোবর: ইংল্যান্ড বনাম বাংলাদেশ, উইন্ডহোক
৯ অক্টোবর: জিম্বাবুয়ে বনাম বাছাইপর্বের দল ‘এ’, বুলাওয়ে
৯ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড, কেপটাউন
১০ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান, জোহানেসবার্গ
১০ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম বাছাইপর্বের দল ‘বি’, উইন্ডহোক
১১ অক্টোবর: জিম্বাবুয়ে বনাম আফগানিস্তান, বুলাওয়ে
১২ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম বাছাইপর্বের দল ‘এ’, পার্ল
১২ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, কুগম্পো সিটি
১৩ অক্টোবর: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, উইন্ডহোক
১৩ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম বাছাইপর্বের দল ‘বি’, পার্ল
১৪ অক্টোবর: ভারত বনাম আফগানিস্তান, তশভানে
১৫ অক্টোবর: পাকিস্তান বনাম বাছাইপর্বের দল ‘এ’, ব্লুমফন্টেইন
১৫ অক্টোবর: জিম্বাবুয়ে বনাম অস্ট্রেলিয়া, হারারে
১৬ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, ডারবান
১৬ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, গকেবেরহা
১৭ অক্টোবর: ভারত বনাম বাছাইপর্বের দল ‘এ’, ব্লুমফন্টেইন
১৭ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম বাছাইপর্বের দল ‘বি’, হারারে
১৮ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান, কুগম্পো সিটি
১৯ অক্টোবর: জিম্বাবুয়ে বনাম পাকিস্তান, হারারে
১৯ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ, ডারবান
২০ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা, জোহানেসবার্গ
২০ অক্টোবর: ইংল্যান্ড বনাম বাছাইপর্বের দল ‘বি’, হারারে
২১ অক্টোবর: আফগানিস্তান বনাম বাছাইপর্বের দল ‘এ’, কুগম্পো সিটি
২২ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, পার্ল
২২ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা, জোহানেসবার্গ
২৩ অক্টোবর: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, গকেবেরহা
২৩ অক্টোবর: বাংলাদেশ বনাম বাছাইপর্বের দল ‘বি’, তশভানে
২৪ অক্টোবর: জিম্বাবুয়ে বনাম ভারত, ভিক্টোরিয়া ফলস
সুপার ৭ পর্ব
২৫ অক্টোবর: ‘এ’২ (অস্ট্রেলিয়া) বনাম ‘বি’৩ (শ্রীলঙ্কা), জোহানেসবার্গ
২৬ অক্টোবর: ‘বি’১ (নিউজিল্যান্ড) বনাম ‘এ’৩ (পাকিস্তান), গকেবেরহা
২৭ অক্টোবর: ‘বি’২ (দক্ষিণ আফ্রিকা) বনাম ‘এবি’৪ (ইংল্যান্ড), তশভানে
২৮ অক্টোবর: ‘এ’১ (ভারত) বনাম ‘এ’২ (অস্ট্রেলিয়া), ভিক্টোরিয়া ফলস
২৯ অক্টোবর: ‘বি’১ (নিউজিল্যান্ড) বনাম ‘বি’৩ (শ্রীলঙ্কা), কুগম্পো সিটি
৩০ অক্টোবর: ‘এ’৩ (পাকিস্তান) বনাম ‘এবি’৪ (ইংল্যান্ড), ভিক্টোরিয়া ফলস
৩১ অক্টোবর: ‘বি’২ (দক্ষিণ আফ্রিকা) বনাম ‘এ’১ (ভারত), জোহানেসবার্গ
১ নভেম্বর: ‘এ’২ (অস্ট্রেলিয়া) বনাম ‘বি’১ (নিউজিল্যান্ড), ভিক্টোরিয়া ফলস
২ নভেম্বর: ‘বি’৩ (শ্রীলঙ্কা) বনাম ‘এবি’৪ (ইংল্যান্ড), কেপটাউন
৩ নভেম্বর: ‘বি’২ (দক্ষিণ আফ্রিকা) বনাম ‘এ’৩ (পাকিস্তান), ডারবান
৪ নভেম্বর: ‘এ’১ (ভারত) বনাম ‘বি’১ (নিউজিল্যান্ড), পার্ল
৫ নভেম্বর: ‘এ’২ (অস্ট্রেলিয়া) বনাম ‘এবি’৪ (ইংল্যান্ড), ডারবান
৬ নভেম্বর: ‘বি’২ (দক্ষিণ আফ্রিকা) বনাম ‘বি’৩ (শ্রীলঙ্কা), ব্লুমফন্টেইন
৭ নভেম্বর: ‘এ’১ (ভারত) বনাম ‘এ’৩ (পাকিস্তান), কেপটাউন
৮ নভেম্বর: ‘বি’১ (নিউজিল্যান্ড) বনাম ‘এবি’৪ (ইংল্যান্ড), ডারবান
৯ নভেম্বর: ‘বি’২ (দক্ষিণ আফ্রিকা) বনাম ‘এ’২ (অস্ট্রেলিয়া), গকেবেরহা
১০ নভেম্বর: ‘এ’৩ (পাকিস্তান) বনাম ‘বি’৩ (শ্রীলঙ্কা), ব্লুমফন্টেইন
১১ নভেম্বর: ‘এ’১ (ভারত) বনাম ‘এবি’৪ (ইংল্যান্ড), গকেবেরহা
১২ নভেম্বর: ‘বি’২ (দক্ষিণ আফ্রিকা) বনাম ‘বি’১ (নিউজিল্যান্ড), কেপটাউন
১৩ নভেম্বর: ‘এ’২ (অস্ট্রেলিয়া) বনাম ‘এ’৩ (পাকিস্তান), ব্লুমফন্টেইন
১৪ নভেম্বর: ‘এ’১ (ভারত) বনাম ‘বি’৩ (শ্রীলঙ্কা), ডারবান
সেমিফাইনাল
১৭ নভেম্বর ২০২৭: প্রথম সেমিফাইনাল, কেপটাউন
১৮ নভেম্বর ২০২৭: দ্বিতীয় সেমিফাইনাল, তশভানে
ফাইনাল
২১ নভেম্বর ২০২৭: ফাইনাল, জোহানেসবার্গ
/অ